ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় যুবকের ফাঁসির রায়

বাঙালী কণ্ঠ নিউজঃ মাদারীপুরে নবম শ্রেণির ছাত্রী নিতু মণ্ডলকে হত্যা মামলায় একমাত্র আসামি মিলন মন্ডলকে (২৫) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৮ সেপ্টেম্বর প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নিতু মন্ডলকে (১৩) ছুরিকাঘাতে হত্যা করেন প্রাইভেট শিক্ষক মিলন মন্ডল।

এই ঘটনায় নিতুর বাবা নির্মল মন্ডল ঘটনার দিন বাদী হয়ে মিলনকে একমাত্র আসামি করে ডাসার থানা একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বায়েজিত হাওলাদার এ বছরের ২২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত বিষয়টি আমলে নিলে ১৯ জুলাই ১৮ জন সাক্ষ্য দেন। পরে ১ আগস্ট মামলার যুক্তিতর্ক শেষ হলে সোমবার দুপুরে বিচারক মিলনকে ফাঁসির আদেশ দেন।

এ রায়ে সন্তুষ্ট হয়ে দ্রুত কার্যাকরের দাবি করেছেন নিতুর পরিবার ও আইনজীবী।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট এমরান লতিফ বলেন, মিলন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

নিহত নিতুর বাবা ও মামলার বাদী নির্মল মন্ডল বলেন, রায়ে সন্তুষ্ট হয়েছি। এখন সরকারের কাছে একটাই চাওয়া দ্রুত রায় কার্যকর করা হোক।

নিতু কালকিনি উপজেলার ডাসার থানাধীন নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

মাদারীপুরে স্কুলছাত্রী নিতু হত্যায় যুবকের ফাঁসির রায়

আপডেট টাইম : ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০১৭