ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

বিশ্ব শান্তিসূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

বিশ্ব শান্তিসূচকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানকে পেছনে ফেলে গত বছরের চেয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। বুধবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস ‘বৈশ্বিক শান্তি সূচক-২০১৬’ প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩তম হলেও দক্ষিণ এশিয়ায় সবার ওপরে রয়েছে ভূটান (প্রথম), এরপরে রয়েছে নেপাল (২য়), এছাড়া তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।

তবে বিশ্ব শান্তিসূচকে পাকিস্তান ১৫৩ এবং ভারত ১৪১ তম অবস্থানে উঠে এসেছে। দক্ষিণ এশিয়ায় ভারত পঞ্চম এবং পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে।

এর আগে, গত বছরও বিশ্বের ১৬২ দেশের শান্তিসূচকের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৮৪তম। ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস বলছে, দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ ভূটান। বিশ্ব পরিসরে দেশটির অবস্থান ১৩তম। এরপর নেপাল ৭৮তম, তৃতীয় স্থানে বিশ্ব পরিসরে ৮৩তম স্থানে থাকা বাংলাদেশ। ২০১৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম।

এবছর সবচেয়ে শান্তিপূর্ণ দেশের খেতাব দখল করেছে আইসল্যান্ড (১ম)। এরপরেই রয়েছে ডেনমার্ক (২য়), অস্ট্রিয়া (৩য়), নিউজিল্যান্ড (৪র্থ), পর্তুগাল (৫ম), চেক রিপাবলিক (৬ষ্ঠ), সুইজারল্যাান্ড (৭ম), কানাডা (৮ম), জাপান (৯ম) ও স্লোভেনিয়া দশম স্থান দখল করেছে।

এছাড়া সবচেয়ে কম শান্তিপূর্ণ ১০ দেশের মধ্যে ১৬৩তম অবস্থানে এসেছে সিরিয়া। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপরে রয়েছে দক্ষিণ সুদান (১৬২তম), ইরাক (১৬১তম), আফগানিস্তান (১৬০তম), সোমালিয়া (১৫৯ তম), ইয়েমেন (১৫৮তম), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক (১৫৭তম), ইউক্রেন (১৫৬তম), সুদান (১৫৫তম) ও লিবিয়া (১৫৪তম)

সমাজে বিদ্যমান সহিংসতা, হত্যা, বেসামরিক নাগরিকের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ ২২টি বিষয় মূল্যায়ন করে ওই সূচক নির্ধারণ করেছে ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস। এক্ষেত্রে সমাজে শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সম্পৃক্তি এবং সন্ত্রাসী তৎপরতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিশ্ব শান্তিসূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০১৬