ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে শর্তসমূহ কেন অবৈধ নয়

বাঙালী কণ্ঠ নিউজঃ  নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনসংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের দুটি ধারা ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার একটি বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী চার সপ্তাহের মধ্যে আইনসচিব, নির্বাচন কমিশন সচিব ও কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনটি দায়ের করেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০ বি, ১২ (৩) (এ) এবং বিধিমালার ৬ (ঞ) ধারা উল্লেখ করে নাজমুল হুদা বলেন, ‘একবারের সংসদ সদস্য থাকতে হবে, শতকরা ৫ ভোট পেয়েছেন এমন তথ্য, এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কমিটি, ১০০ উপজেলায় দপ্তর, এক থানায় ২০০ ভোটার সদস্যের প্রমাণ থাকতে হবে – এসব শর্ত সংবিধান পরিপন্থি। আগে দরকার নিবন্ধন, পরে এ শর্তগুলো পূরণ করা হবে। কিন্তু অনেক দল এসব শর্ত পূরণে প্রতারণার আশ্রয় নেবে। এজন্য শর্ত তুলে দেওয়া দরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নতুন রাজনৈতিক দল নিবন্ধনে শর্তসমূহ কেন অবৈধ নয়

আপডেট টাইম : ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭