ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

রক্তদানে প্রচলিত কিছু ভুল ধারণা

বাঙালী কণ্ঠ নিউজঃ সুস্থ এবং প্রাপ্তবয়স্ক যে কেউই চাইলে রক্ত দিতে পারে। আগের চাইতে এখন অনেক সহজ হয়ে গেছে ব্লাড ডোনার খুঁজে পাওয়াটা। এর পরেও কিছু ভুল ধারণা এবং কুসংস্কার রয়ে গেছে মানুষের মনে। চলুন জেনে নিই রক্তদান নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা-

রক্ত দিলে আমার রক্ত কমে যাবে

একজন মানুষের শরীর থেকে যে পরিমাণ রক্ত নেওয়া হয় সেটা তার শরীরের মোট রক্তের মাত্র ৮-১২ শতাংশ। মানুষটি সুস্থ হলে তার শরীরে এত কম পরিমাণ কোনই প্রভাব ফেলে না। কয়েক সপ্তাহের মাঝেই শরীর আবার এই রক্তের অভাব পূরণ করে ফেলে।

রক্ত দিলে ব্যথা লাগে

একেবারেই ভুল ধারণা। অল্প একটু পিঁপড়ার কামড়ের মতো ব্যথা লাগবে সূঁচ ঢোকানোর সময়ে। এ ছাড়া আর কোনো রকমের ব্যথার সম্ভাবনা নেই রক্ত দান করার ক্ষেত্রে।

অনেক মানুষ রক্ত দেয়আমি না দিলেও কিছু যায় আসে না

অনেকেই ইদানিং রক্ত দিতে ইচ্ছুক হলেও প্রয়োজনের সময়ে হয়তো তাদেরকে পাওয়া নাও যেতে পারে। সেক্ষেত্রে আপনার দেয়া রক্ত একজন মানুষের জীবন বা মৃত্যুর নির্ধারক হয়ে ওঠে। সুতরাং অনেকেই রক্ত দেয় বলে আপনি এড়িয়ে যাবেন না।

ধূমপায়ীরা রক্ত দিতে পারেন না

রক্ত প্রয়োজন হলে ধূমপায়ীরাও রক্ত দান করতে পারেন।

রক্ত দান করার সঙ্গে সঙ্গে কিছু খেতে হয়

অনেকেই ভাবেন এটা। রক্ত দান করার পর অনেককেই কোমল পানীয় বা মিষ্টি কিছু খেতে দেওয়া হয়। আসলে এতে তেমন কিছু যায় আসে না। তবে মানসিকভাবে কেউ কেউ দুর্বল হয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কিছু খাবার খাওয়ানোটা মনোবল বাড়াতে পারে।

বিভিন্ন ভুল ধারণার কারণে অনেকেই রক্ত দেওয়া থেকে বিরত থাকেন। এখন তো জানলেন, তেমন কোনো অসুস্থতা না থাকলে রক্ত দান করতেই পারেন আপনি। নিশ্চিত হয়ে নেবার জন্য আপনি নিজের ডাক্তারের সাথেও কথা বলে নিতে পারেন যে রক্ত দান করার মতো সুস্থতা আপনার আছে কী নেই। কিন্তু রক্ত দান করার সামর্থ্য থাকলে তা করুন, তা কারো জীবন বাঁচাতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

রক্তদানে প্রচলিত কিছু ভুল ধারণা

আপডেট টাইম : ০১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭