ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

করিমগঞ্জে অপহৃত দুই বছরের শিশু উদ্ধার অপহরণকারী আটক

কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে অপহৃত দুই বছরের শিশু লামিয়াকে উদ্ধার ও অপহরণকারী শিপনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে করিমগঞ্জের দেহুন্দা সেতুর ওপর থেকে প্রথমে শিপনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাতেই কিশোরগঞ্জ সদরের নীলগঞ্জ থেকে লামিয়াকে উদ্ধার করা হয়। লামিয়া দেহুন্দা গ্রামের শাহ আলমের মেয়ে।

পুলিশ জানায়, শাহ আলম তার স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকতো। শিশু লামিয়া দেহুন্দা গ্রামে দাদার বাড়িতে ছিল। গত ৩০ মে রাতে দেহুন্দা গ্রামের শিপন (৩৫) লামিয়াকে দাদার বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় নিয়ে যায়। এ ব্যাপারে বুধবার লামিয়ার পরিবারের পক্ষ থেকে করিমগঞ্জ থানায় অভিযোগ দিলে পুলিশ রাতেই শিপনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নীলগঞ্জে শিপনের ভগ্নিপতি জালালের বাড়িতে অভিযান চালিয়ে লামিয়াকে উদ্ধার করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার

করিমগঞ্জে অপহৃত দুই বছরের শিশু উদ্ধার অপহরণকারী আটক

আপডেট টাইম : ১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬