ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

রুমায় শিক্ষক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

বাঙালী কণ্ঠ নিউজঃ আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের রুমা উপজেলার জনাকীর্ণ বাজার এলাকায় শিক্ষক হত্যাকারীর ফাঁসির দাবিতে উপজেলার সর্বস্তরের জনসাধারণ এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধনে নিহত শিক্ষকের আত্মীয়রা ছাড়াও অংশ নিয়েছিলেন ঐ শিক্ষকের সহকর্মী, বিভিন্ন গ্রাম-পাড়ার কারবারী, বিভিন্ন মৌজার হেডম্যান এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে অংশগ্রহণকারীদের একমাত্র দাবি শিক্ষকের হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়ে দন্ড কার্যকর করতে হবে।

নিহত শিক্ষকের নাম নুশৈমং মারমা। তিনি পাইন্দু উজানী পাড়ার ইউএনডিপির পরিচালিত একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

গত জুলাইয়ের ২৬ তারিখ তাকে গাদা বন্দুক (স্থানীয় ভাবে হাতে তৈরি এক ধরণের আগ্নেয়াস্ত্র) দিয়ে গুলি করে হত্যা করা হয়, তখন তিনি জুমের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় একই পরিবারের চার জনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, তিন ভাই  হ্লাসিংমং মারমা, মংচাইহ্লা মারমা, মংবাসিং মারমা এবং তাদের বাবা ক্যঅং প্রু মারমা। এদের মধ্যে হ্লাসিংমং মারমা এবং মংচাইহ্লা মারমা স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছেন বলে জানা গেছে।

পাড়ার বাসিন্দাদের কাছে জানা যায়, বেশ কয়েক বছর ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় এবং পাড়ার কারবারী পদবী নিয়ে নিহত শিক্ষকের পরিবার এবং অভিযুক্ত আসামীদের পরিবারের মধ্যে দ- চলছিল। ক্যঅংপ্রু মারমা ছিলেন পূর্বের পাড়া কারবারী।

বর্তমানে কারবারী হিসেবে আছেন নিহত শিক্ষকের বড় ভাই মংরেঅং মারমা। মূলত এসব দ-ের কারণেই শিক্ষক নুশৈমং মারমা খুন হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

রুমায় শিক্ষক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭