ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

উন্মুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৮

বাঙালী কণ্ঠ নিউজঃ দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফ্ল্যাগশিপ ফোন নোট ৮ উন্মুক্ত হয়েছে। নোট ৮-এর আগের সিরিজ নোট ৭-এর ব্যাটারি বিস্ফোরণের ঘটনায় বাজার থেকে সেটটি তুলে নেয়ায় নতুন এই ফোন দিয়ে প্রতিষ্ঠানটি ফের ব্যবহারকারীদের আকর্ষণের চেষ্টা করছে। নিউইয়র্কে গতকাল বুধবার এক ইভেন্টে এই ফোন উন্মোচন করা হয়। বলা হচ্ছে, প্রতিষ্ঠানের তৈরি করা ফোনের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী হ্যান্ডসেট।
যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার থেকে এই নোট ৮ ফোনের প্রি-অর্ডার নেয়া শুরু হবে। এবং ১৫ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে। আর যুক্তরাষ্ট্রের বাজারে আনলক নোট ৮ এর দাম নির্ধারণ করা হয়েছে ৯২৯ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৫ হাজার ৪৭১ টাকা। উন্মুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৮
গ্যালাক্সি নোট ৮ ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ৭.১.১ ন্যুগাট অপারেটিং সিস্টেমে। এই ফোনে রয়েছে বিশাল ৬.৩ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস সুপার অ্যামোলেড ‘ইনফিনিটি’ ডিসপ্লে। এছাড়া ফোনের স্পেসিফিকেশনে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর সঙ্গে আছে এলপিডিডিআর৪ র‌্যাম। ইনবিল্ট স্টোরেজ এর ভিত্তিতে নোট ৮ তিনটি সংস্করণে পাওয়া যাবে।
নোট ৮ ফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেট আপ। ১২ মেগাপিক্সেল দুটি সেন্সরে একটিতে অয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সেকেন্ডারি ক্যামেরায় টেলিফটো জুম লেন্স ব্যবহার করা হয়েছে।
নোট ৮ ফোনের ব্যাকআপের জন্য রয়েছে ৩৩০০ এমএএইচ ব্যাটারি। বলা যায় গ্রাহকরা ফোনের এই ব্যাটারি ফিচারের প্রতি বেশি আগ্রহী এবার। কেননা গত বছরের নোট ৭ এর ব্যাটারি সমস্যার কারণেই এত দুর্ঘটনা ঘটে এবং গ্রাহকরা এই ফোন ব্যবহার করতে পারেনি। ফিরিয়ে দিতে হয়েছে।
নতুন এই ফোনে প্রতিষ্ঠানটি ‘এনহান্সড’ এস পেন নিয়ে এসেছে। এই পেন দিয়ে স্ক্রিন বন্ধ মেমোতে নোট নিতে পারে বা ডকুমেন্ট এবং ফটোতে দ্রুত মন্তব্য বা টিকা যুক্ত করতে পারে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

উন্মুক্ত হলো স্যামসাং গ্যালাক্সি নোট ৮

আপডেট টাইম : ১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭