ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে সাড়ে ৩ হাজার ‘কর্মকর্তা’ নিয়োগে বিজ্ঞপ্তি

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য ‘কর্মকর্তা (সাধারণ)’ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর আগে গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত এসব ব্যাংকের জন্য ‌‘ঊর্ধ্বতন কর্মকর্তা (সাধারণ)’ পদে এক হাজার ৬৬৩ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যার আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে।

কর্মকর্তা পদের বিজ্ঞপ্তি অনুসারে, সোনালী ব্যাংকে ৩৬৩ জন, জনতা ব্যাংকে ১৯০ জন, রূপালী ব্যাংকে ৬৯৯ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৮ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে এক হাজার ৭২২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৫৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) ১৬ জনসহ মোট তিন হাজার ৪৬৩ জন ‘কর্মকর্তা (সাধারণ)’ নিয়োগ করা হবে। তবে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের বয়সসীমা ১ অগাস্ট ২০১৭ তারিখের মধ্যে সর্বোচ্চ ৩০ বছর এবং মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে সাড়ে ৩ হাজার ‘কর্মকর্তা’ নিয়োগে বিজ্ঞপ্তি

আপডেট টাইম : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০১৭