ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

বাঙালী কণ্ঠ নিউজঃ কবি ও কলামিস্ট ফরহাদ মজহার অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ রবিবার। কিন্তু মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম নতুন এ দিন ধার্য করেন।
গত ৩ জুলাই সকালে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর যশোরে এক বাস থেকে নাটকীয়ভাবে ফরহাদ মজহারকে উদ্ধার করে র‌্যাব-পুলিশ।
ডানপন্থি অধিকার কর্মী হিসেবে পরিচিত এই কবি-প্রাবন্ধিকের স্ত্রী ফরিদা আক্তার ওই রাতেই আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
উদ্ধারের পরদিন ৪ জুলাই সকালে ডিবি কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার আদালতে নেয়া হয় ফরহাদ মজহারকে।
সেখানে জবানবন্দিতে তিনি দাবি করেন, তাকে অপহরণ করে খুলনায় নেয়া হয়েছিল। অপহরণকারীরা তার কাছ থেকে ৩৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
তবে ঘটনার তদন্তে নেমে পুলিশের পক্ষ থেকে বলা হয়, ফরহাদ মজহার অপহৃত হওয়ার কোনো প্রমাণ তারা পায়নি। বরং তিনি স্বেচ্ছায় খুলনা গিয়েছিলেন বলে তদন্তকারীদের মনে হয়েছে।
ফরহাদ মজহারের সাময়িক অন্তর্ধান নিয়ে দেশে তুমুল আলোচনার মধ্যে গত ১০ জুলাই ঢাকার আদালতে অর্চনা রানি নামে এক নারীকে নিয়ে আসে পুলিশ।
নিজেকে ফরহাদ মজহারের শিষ্যা দাবি করে এই নারী জবানবন্দিতে বলেন, সেদিন ফরহাদ মজহার তার জন্য অর্থ জোগাড় করতেই বাসা বেরিয়েছিলেন এবং ১৫ হাজার টাকাও পাঠিয়েছিলেন।
ফরহাদ মজহার অপহরণের বিষয়ে মিথ্যা বলে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও ভাবার কথা জানায় পুলিশ।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ফরহাদ মজহার অপহরণ মামলার প্রতিবেদন ১০ অক্টোবর

আপডেট টাইম : ১১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭