ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

ফরিদপুরে আ.লীগ সভাপতির ছেলেকে কুপিয়ে হত্যা

বাঙালী কণ্ঠ নিউজঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরউদ্দিন মাতুব্বরের ছেলে খালেদ হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত মধ্যরাত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আবব্দুল্লাহ জানান, রাত ১১টার দিকে উপজেলার সোনাময়ী গ্রামের সৌরভের বাড়ির পাশে খালেদকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

খালেদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিহত খালেদের বাবা মনিরউদ্দিন মাতুব্বর জানান, খালেদ হোসেনকে রাত ১০টার দিকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পাওনা টাকা চাওয়ার কারণে খালেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ তার।

তিনি আরও বলেন, খালেদ চান্দ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তিনি এই হত্যাকান্ডে বিচার দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

ফরিদপুরে আ.লীগ সভাপতির ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭