ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদার শুনানির দিন পেছাল

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ১৫ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক হাফিজুর রহমান সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে করা সময় আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ঠিক করেন।

এর আগে অসুস্থতার জন্য দেশের বাইরে থাকায় এসব মামলায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে সময় আবেদন করেন। এদিন মামলাগুলোর মধ্যে ১০টি মামলায় চার্জগঠনের এবং একটি মামলায় চার্জশিট আমলে গ্রহণের শুনানির জন্য জন্য দিন ধার্য ছিল। মামলাগুলোর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের, দারুস সালাম থানা আটটি নাশকতার ও যাত্রাবাড়ী থানার হত্যা ও বিস্ফোরক আইনে একই ঘটনার দুটি মামলা।

এর আগে ২০১৬ সালের ৫ এপ্রিল খালেদা জিয়া এই মামলাটিসহ ছয়টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।

যাত্রাবাড়ী থানার নাশকতার দুই মামলায় ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামের এক দগ্ধ যাত্রী মারা যায়। ২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়। ওই মামলায় উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালের দারুস সালাম থানা এলাকায় নাশতার অভিযোগে আটটি মামলা করা হয়। পরে ওই মামলাগুলোয় খালেদা জিয়াকে হুকুমের আসামী করে চার্জশিট দেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় খালেদার শুনানির দিন পেছাল

আপডেট টাইম : ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭