ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নিম্ন আদালত পরিদর্শনকালে বিচারপতিদের নিরাপত্তা দিতে ডিসিদের নির্দেশ

বাঙালী কণ্ঠ নিউজঃ আইন মন্ত্রণালয়দেশের নিম্ন আদালত পরিদর্শনের সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিরাপত্তা দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে সরকার। বুধবার  আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন) তৈয়বুল হাসান স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিম্ন আদালত পরিদর্শনের সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সার্কিট হাউজে থাকাকালে যেন কোনও প্রকার সমস্যা না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আইন মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়েছে, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার গত ৯ সেপ্টেম্বর থেকে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার আদালতগুলো পরিদর্শনে রয়েছেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া গত ১০ সেপ্টেম্বর থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মানিকগঞ্জে পরিদর্শনে রয়েছেন।

বিচারপতি কে এম কামরুল কাদের গত ১২ থেকে সেপ্টেম্বর আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত পটুয়াখালী ও পিরোজপুর জেলার আদালত পরিদর্শনে রয়েছেন। বিচারপতি মো. শওকত হোসেন আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার আদালতগুলো পরিদর্শনে রয়েছেন।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ব্রাক্ষ্মণবাড়ীয়া ও মুন্সিগঞ্জ জেলার আদালতগুলো পরিদর্শনে করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নিম্ন আদালত পরিদর্শনকালে বিচারপতিদের নিরাপত্তা দিতে ডিসিদের নির্দেশ

আপডেট টাইম : ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭