ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

স্ত্রীর মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে

বাঙালী কণ্ঠ নিউজঃ স্ত্রীকে ভরণপোষণ ও খোরপোষ না দেয়ার অভিযোগে করা মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক অরূপ সাহার জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন এ আদেশ দেন।

বাদী ও অরূপ সাহার স্ত্রী নিটল সাহার আইনজীবী আনোয়ারুল কবির বাবুল বলেন, চলতি বছরের এপ্রিল মাসে নরসিংদীর পারিবারিক ও সহকারী জজ আদালতের বিচারক মেহের নিগার সূচনা বিবাদী অরূপ সাহার বিরুদ্ধে আদেশ দেন।

সেই আদেশ স্ত্রী নিটল সাহার ভরণপোষণ বাবদ ৫৩ মাসে পাঁচ লাখ ৩০ হাজার টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু টাকা না দেয়ায় ওই আদালতের বিচারক অরূপ সাহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচারক অরূপ সাহাকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন।

আনোয়ারুল কবির আরো জানান, এ গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর অরূপ সাহাকে ঢাকা থেকে আটক করে পুলিশ। পরে তাকে আজ আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন জামিন নাকচ করে কারাগারে পাঠান।

২০‌১৩ সালের ২০ মার্চ নিটল তার স্বামী অরূপের বিরুদ্ধে নরসিংদীর পারিবারিক ও সহকারী জজ আদালতে ভরণপোষণ ও খোরপোষের দাবিতে মামলা করেন। সে মামলায় বাদী নিটল সাহার সাক্ষ্য গ্রহণ শেষে মামলার রায় দেন বিচারক।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

স্ত্রীর মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় শিক্ষক কারাগারে

আপডেট টাইম : ০৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭