ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

দুর্গোৎসবকে ঘিরে খেলনা তৈরিতে ব্যস্ত পালপাড়ার শিল্পীরা

বাঙালী কণ্ঠ নিউজঃ দুর্গোৎসবটা বছরে একবারই আসে। আর এই সর্বজনীন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে পূজার শুরু থেকে বিজয়া দশমীর বিসর্জন পর্যন্ত ছোটমণিদের রকমারি খেলনা শো-পিচ তৈরি করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিলি সীমান্ত এলাকার পালপাড়ার শিল্পীরা।

সৃষ্টশীল দুর্গা প্রতিমা তৈরির কাজ শেষ হলেও রংতুলি আর সাজসজ্জার কাজ এখনো বাকি। তবে পূজার আনন্দের সঙ্গে নিজেদের পুঁজি গড়তে শিল্পীরা ইতোমধ্যে মাটি দিয়ে নানা ধরনের খেলনা পুতুল, ঘরের সাজসহ আরো কত না কি বানাতে শুরু করেছে।

খেলনাগুলোর মধ্যে রয়েছে ফুলদানি, আপেল, কামরাঙ্গা, পেয়ারা, টিয়া, ময়না, বাঘ, ভাল্লুক, হরিণ, ঘোড়া ছাড়াও অনেক সুন্দর সুন্দর খেলনা। আর এবারে পূজার মেলায় বিক্রিও হবে এসব।

বছরের একটা লাভজনক সময়ে রোজগার করে নিতে সংসারের গৃহিণীরাও পর্যন্ত বসে নেই। বসে নেই তাদের ঘরের শিক্ষার্থীরাও। এমন চিন্তা মাথায় নিয়ে কাজে পুরো মেতেছেন শিল্পীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

দুর্গোৎসবকে ঘিরে খেলনা তৈরিতে ব্যস্ত পালপাড়ার শিল্পীরা

আপডেট টাইম : ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭