ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বাঘের ভয়ে হার্ট অ্যাটাকে মারা গেল ১২টি বানর

বাঙালী কণ্ঠ নিউজঃ বাঘের ভয়ে হার্ট অ্যাটাকে মারা গেছে ১২টি বানর। গত সোমবার বন বিভাগের কর্মীরা এই বানরগুলোর মরদেহ উদ্ধার করে। এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। ডেইলি মেইল, মিররসহ বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যম এ খবরটি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, স্থানীয় এলাকাবাসী এতগুলো বানরের মৃত্যু দেখে প্রথমে বিস্মিত হন। পরে পশু চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন একই সময়ে হার্ট অ্যাটাকে বানরগুলোর মৃত্যু হয়েছে। তবে প্রথমে সন্দেহ করা হয়েছিল হয় তো বিষ প্রয়োগ করে বানরগুলোকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পরে ময়নাতদন্তে উঠে আসে বানরগুলোর মৃত্যুর প্রকৃত ঘটনা।

বানরগুলোর ময়নাতদন্ত করেন উত্তর প্রদেশের কোতোয়ালি মোহাম্মদ এলাকার পশু চিকিৎসকরা। চিকিৎসক সঞ্জীব কুমার বলেন, ময়নাতদন্তে এটা নিশ্চিত হওয়া গেছে যে কার্ডিয়াক অ্যারেস্টেই বানরগুলোর মৃত্যু হয়েছে। হতে পারে বাঘের হুংকারে আতঙ্কিত হয়ে বানরগুলো মারা যায়।

এ ব্যাপারে গ্রামবাসীরাও জানিয়েছেন, ওই এলাকায় প্রায় বাঘ দেখা যায় এবং বানরগুলোর যে সময়ে মৃত্যু হয়েছে তখন অনেকে বাঘের গর্জনও শুনছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বাঘের ভয়ে হার্ট অ্যাটাকে মারা গেল ১২টি বানর

আপডেট টাইম : ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭