ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

কিশোরগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ওই শিক্ষার্থী এখন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ নামাপাড়া এলাকার মাদকাসক্ত ও সন্ত্রাসীদের সাথে বিরোধ চলে আসছিল একই এলাকার  মো. কাউছার আকন্দ লিটনের ছেলে আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের। তার বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা এর আগে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।

এসবের জের ধরে গত ৫ সেপ্টেম্বর লতিবাবাদের উজ্জলের নেতৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ তার পরিবারের। এ সময় তারা লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সন্ত্রাসীরা শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার গলায় ছোট বড় ১৩টি রগ কাটা গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের বাবা মো. কাউছার আকন্দ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

কিশোরগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে জখম

আপডেট টাইম : ১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭