ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

বাসরঘর থেকে ‍যুবক নিখোঁজ, নদীতে মিলল লাশ

বাঙালী কণ্ঠ নিউজঃ সুনামগঞ্জের তাহিরপুরে মরা নদী থেকে হাত-পা মুখ বাঁধা অবস্থায় নব-বিবাহিত এক বরের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও স্বজনরা। মঙ্গলবার উপজেলার বালিজুড়ি ইউনিয়নের বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত ‘বর’ বালিজুড়ি পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সহিদ ওরফে শুকুর মিয়ার ছেলে ‘সুয়েব মিয়া’ (৩০)।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার সুয়েব মিয়ার সঙ্গে বিয়ে হয় প্রতিবেশী আব্দুন নূরের মেয়ে ওয়াহিদা বেগমের। সোমবার দিবাগত রাত ছিল নব-দম্পতিদের বাসর রাত। রাত ১০টার পর সুয়েব মিয়া তার সাজানো বাসরঘর থেকে বেরুনোর পর আর ফিরে আসেনি। স্বজনরা রাতভর তাকে আশপাশ এলাকাতে খুঁজতে থাকে। মঙ্গলবার ভোররাতে স্বজনরা তার বসতবাড়ি থেকে ৩০ গজ উত্তরে মরা নদীতে হাত মুখ বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নিহতের চাচাতো ভাই ফয়সল আবেদীন সেনা মিয়া বাঙালী কণ্ঠকে জানান, ২০১৪ সালের এপ্রিল মাসে প্রতিবেশী আব্দুল গোলাপ ও সুয়েব মিয়ার পরিবারের মধ্যে জায়গা জমিসংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা চলে আসছিল। বর্তমানেও ওই মোকদ্দমা সুনামগঞ্জ আদালতে চলমান আছে। মোকদ্দমার প্রধান আসামি ছিলেন সুয়েব মিয়া। আব্দুল গোলাপ প্রায় সময়ই সোয়েব মিয়াকে মারধরের হুমকি ধমকি দিতেন।

তিনি আরও জানান, নিহতের লাশ নিয়ে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে আছেন। পারিবারিকভাবে আলোচনা করে তাহিরপুর থানায় হত্যার অভিযোগ এনে মোকদ্দমা দায়ের করা হবে।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাদীর লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

বাসরঘর থেকে ‍যুবক নিখোঁজ, নদীতে মিলল লাশ

আপডেট টাইম : ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০১৭