ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

গুগল অ্যাডসেন্স এবার বাংলা ওয়েবসাইটে

বাঙালী কণ্ঠ নিউজঃ এতদিন ইংরেজি ভাষার ওয়েবসাইটগুলোতে গুগল অ্যাডসেন্স ব্যবহারের সুযোগ দিত পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। অবশেষে  বাংলা ভাষার ওয়েবসাইটে গুগল অ‍্যাডসেন্স ব্যবহারের সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল।

এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছেন, বাংলাদেশ, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে অনলাইনে বাংলা ভাষার ব্যবহার বাড়ছে। তাই বাংলা ভাষার ওয়েবসাইটেও গুগুল অ্যাডসেন্স ব্যবহারের সুযোগ দিতে চায় গুগল।

মূলত গুগল অ্যাডসেন্স হলো গুগল পরিচালিত একটি ওয়েব অ্যাপ্লিকেশন। এটি একটি লাভ-অংশিদারী প্রকল্প যার দ্বারা ব্যবহারকারী তার ওয়েবসাইটে ব্যবহৃত বিজ্ঞাপনের বিষয়বস্তু থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হন। একটি ওয়েবসাইটের মালিক কিছু শর্তসাপেক্ষে তার সাইটে গুগল নির্ধারিত বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে অ্যাডসেন্স থেকে অর্থ উপার্জন করতে পারেন।

বিশ্বের প্রায় দেড় কোটি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ব্যবহার করা হচ্ছে। ২০১৫ সালেই প্রতিষ্ঠানটি গুগল অ্যাডসেন্স প্রকাশকদের প্রায় ১০ বিলিয়ন ডলার পেমেন্ট দিয়েছে, যা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে।

আপনার বাংলা ভাষার ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স পেতে নিবন্ধন করুন এই ঠিকানায়: https://www.google.com/adsense/signup

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

গুগল অ্যাডসেন্স এবার বাংলা ওয়েবসাইটে

আপডেট টাইম : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭