ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

চীনের ধনীর দুলালীদের একী কাণ্ড

বাঙালী কণ্ঠ নিউজঃ তারা সুপার কার চালান। এক রাতে হাজার হাজার ডলার ব্যয় করেন কেবলমাত্র বিলাসিতা প্রদর্শনের জন্যে। এরা চীনের ধনীদের দ্বিতীয় প্রজন্ম বলে পরিচিত লাভ করছে। এমনকি চীনের প্রেসিডেন্ট জি শিনপিং এই তরুণ প্রজন্মকে লাগাম দেওয়ার চেষ্টা করছেন। ধনীদের ছেলে-মেয়েদের জীবনযাপন জনসমক্ষে আনা বা রিয়েলিটি টিভি শো করা ইত্যাদি বিষয়ে কঠোর হচ্ছেন প্রেসিডেন্ট। কিন্তু সোশাল মিডিয়ায় চীনের ধনীর দুলালীদের কাণ্ড-কারখানা ঠিকই নিয়মিত দেখছেন মানুষ।
সিয়ান ভিভি ২১ বছর বয়সী এক ধনীর কন্যা। ইন্সটাগ্রামে তার ফলোয়ার ৭০ হাজার ৫০০। তার বিলাসী জীবনের ছবি নিয়মিত দেন সোশাল মিডিয়ায়। বন্ধুদের নিয়ে দামি ইয়টে চড়ে ভ্রমণের ছবিও দিয়েছেন। ম্যাকাউয়ে ৬০ হাজার ডলার মূল্যের পেরিয়ার জুয়েট বেলে এপোকিউয়ের ১২টি বোতলের ছবিও দেন।

তেমনই একজন ক্রিস্টিনা লি। বন্ধুদের নিয়ে ব্যক্তিগত বিমানে চড়ে ঘোরার ছবি দিলেন ইন্সটাগ্রামে। তার দামি ব্যাগের সংগ্রহের ছবিও দেখেছেন মানুষ।

 ২১ বছর বয়সী ওয়েমি চো কম যান না। ইন্সটাগ্রামে তার ১৮ হাজার ১০০ ফলোয়ারের জন্যে তার বাড়িতে ব্যক্তিগত বিলাসী পণ্যের সংগ্রহের ছবি দিলেন। সেখানে বারবেরি, কেনজো, এজেন্ট প্রোভাকেচার এবং ডিওরের নানা পণ্য। নিজের ফেরারি ৪৮৮ গাড়িতে ভ্যানকুভারেও দেখা যায় তাকে।
Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

চীনের ধনীর দুলালীদের একী কাণ্ড

আপডেট টাইম : ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭