ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির শ্রমবান্ধব সরকারের অগ্রাধিকার শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান: মাহ্দী আমিন

শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

শপথ গ্রহণের আগেই মারা গেলেন ইটনা সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা মো. নূরুল ইসলাম নূরু। ৫৯ বছর বয়সে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

সোমবার সকালে হঠাৎ অসুস্থতা বেড়ে যাওয়ায় ইটনা নয়াহাটি গ্রামের বাড়ি থেকে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদরে নৌযানে করে রওনা হওয়ার সময়ে অবস্থার অবনতি ঘটে। এ সময় ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ৪ঠা জুন অনুষ্ঠিত ইটনা সদর ইউনিয়নের নির্বাচনে তিনি বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগেও তিনি একই ইউনিয়নে টানা তিনবার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়া ছাড়াও চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মো. ফজলুর রহমান, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন গভীর শোক প্রকাশ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

শপথের আগেই ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আপডেট টাইম : ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০১৬