ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক ২০০৯ সালের পর ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড ফাঁস হলো স্যামসাং জেড ফোল্ড ৮ আল্ট্রার দাম ও ফিচার হতাশা থেকে মুক্তি দিতে পারে কোরআনের এই ১০ আয়াত চট্টগ্রামের দুর্গতদের পাশে যুবদল সভাপতি মুন্না বর্তমান রিজার্ভ প্রায় ৩৬.০৮ বিলিয়ন মার্কিন ডলার : অর্থমন্ত্রী সেমিফাইনালে আর্জেন্টিনা, পরীমণির বাঁধভাঙ্গা উল্লাস জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইরানের হিট লিস্টে ১৩ বিশ্বনেতা দুই মাস পর ঘুরে দাঁড়ালো সঞ্চয়পত্র বিক্রি

তারানা হালিম নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে

বাঙালী কণ্ঠ নিউজঃ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, সাইবার ক্রাইম বর্তমানে সবচেয়ে বড় বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বৈশ্বিকভাবেই একে মোকাবিলা করতে হবে। ফেসবুক ও অন্যান্য মাধ্যমে সাইবার বুলিং হচ্ছে। ইন্টারনেটে আপত্তিকর বিষয়ের জন্য অনেক মেয়ে আত্মহত্যা করেছে। এজন্য ব্যবহারকারী দেশের প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের নীতিমালা সংশোধন করতে হবে। তিনি সবার জন্য ইন্টারনেটের পাশাপাশি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার আহান জানান। প্রতিমন্ত্রী ২৪ অক্টোবর ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের  টেলিযোগাযোগ সংস্থার (এপিপি) উদ্যোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ‘৮ম এপিটি সাইবার নিরাপত্তা ফোরামের’ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। ফোরামে অংশগ্রহণকারী দেশগুলোর উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য যেমন ইন্টারনেট নিশ্চিত করতে হবে তেমনি নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদার, বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির উপমহাসচিব মাসানোরি কন্ডো বক্তব্য রাখেন। বাংলাদেশ, ভারত, চীন, কোরিয়া, মালয়েশিয়া, শ্রীলংকা, আফগানিস্তান, ভ‚টান, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, টোঙ্গা, ভানুয়াতুসহ ১৪টি সদস্য দেশ, সহযোগী দেশ, সম্পর্কযুক্ত সদস্য সংস্থা এবং অন্যান্য টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জলাবদ্ধতা দূর করে নগরজীবন স্বাভাবিক করতে চেষ্টা করছি: ডিএসসিসি প্রশাসক

তারানা হালিম নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে হবে

আপডেট টাইম : ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭