ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

নওগাঁয় বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

বাঙালী কণ্ঠ নিউজঃ শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে নওগাঁ সদর উপজেলার গুটরা বিলে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় ঐতিহ্যবাহী গুটার বিলে স্থানীয় ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ এ নৌকাবাইচের আয়োজন করে।

নৌকাবাইচ দেখতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিলের তিন কিলোমিটার রাস্তায় হাজার হাজার নারী-পুরুষের সমাগম হয়। প্রতিযোগিতায় ৬টি নৌকা অংশ নেয়। এতে প্রথম সদর উপজেলার হাঁসাইগাড়ি আলেফ মোল্লা এবং দ্বিতীয় সদর উপজেলার সরাইল গ্রামের মেম্বার সাইদুর রহমানকে দুইটি রঙিন টেলিভিশন পুরস্কার প্রদান করা হয়।

জানা যায়, প্রত্যন্ত এলাকার এ গুটরা বিলে বছরের বেশির ভাগ সময় পানি থাকে। মহান স্বাধীনতার পর থেকে প্রতি বছর এই বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে আসছিল। গত ৮-১০ বছর পূর্ব থেকে ঢিলে ঢালা ভাবে এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এরপর ২০১০ সাল থেকে ‘হাঁসাইগাড়ী ছাত্র কল্যাণ সংস্থা’ উদ্যোগে জাঁকজমক ভাবে ফের এ প্রতিযোগিতা শুরু হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ আব্দুল মালেক। এছাড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহনাজ মালেক, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভীন আকতার, অ্যাডভোকেট আব্দুল বাকী, ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি জয়নুল আবেদিন জয়নাল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

নওগাঁয় বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

আপডেট টাইম : ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭