ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদাবাজির দায়ে শিল্পপুলিশের এএসআই বরখাস্ত

বাঙালী কণ্ঠ নিউজঃ সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় চারজনকে জিম্মি করে চাঁদাবাজি করায় গাজীপুরের শিল্প পুলিশের মকবুল নামে এক এএসআইসহ চারজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ। চাঁদাবাজি দায়ে আটক শিল্পপুলিশের এএসআইকে সাময়িক বরখাস্ত হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে এক নারীসহ চারজনকে উদ্ধার ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়। বুধবার সকালে আশুলিয়া বাইপাইল থেকে তাদের আটক করে আশুলিয়া থানা পুলিশ।

জানা যায়, সহকারী উপপরিদর্শক (এএসআই) মকবুলের নেতৃত্বে এ চক্রটি বিভিন্ন সময় সাধারণ মানুষকে আটক করে মাইক্রোবাসে রেখে তাদের পরিবারের কাছে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা দাবি করেন। টাকা পেলে মহাসড়কের কোনো এক স্থানে তাদের ছেড়ে দেয়া হয়। বুধবার তারা এই কাজ করার সময় আশুলিয়া থানা পুলিশ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।

তিনি বলেন, জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে গাজীপুরের শিল্প পুলিশের মকবুল নামে এক এএসআইসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজির দায়ে শিল্পপুলিশের এএসআই বরখাস্ত

আপডেট টাইম : ০৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭