ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে যাচ্ছেন

বাঙালী কণ্ঠ নিউজঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তৃতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন করতে  বৃহস্পতিবার (৯ নভেম্বর) আদালতে যাচ্ছেন তিনি।

আজ (৮ নভেম্বর) এ বিষয়টি জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ।

সানাউল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার (৯ নভেম্বর)দুপুর ১২টার দিকে খালেদা জিয়া আদালতে হাজির হবেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার খালেদা জিয়া আদালতে যাচ্ছেন

আপডেট টাইম : ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০১৭