ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট বিয়ের প্রলোভনে আসা যুবতীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ নির্দিষ্ট দিনেই হচ্ছে সিলেটের বিয়ানীবাজারের সেই নৌকাবাইচ প্যারিসে আলোচনা সভা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জামা-কাপড় কিনে এনেই পরছেন? ডেকে আনছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকি বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২২ দিনে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলার পেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রীপেশাগত দক্ষতা-যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী

কাঁকড়া গাছে উঠে পাখি শিকার করলো

বাঙালী কণ্ঠ নিউজঃ কোকোনাট ক্রাব বা নারিকেল কাঁকড়া বিশ্বের শক্তিশালী কাঁকড়াগুলোর একটি। নারিকেল ভেঙে খাওয়ার বিশেষ দক্ষতা ও গুণ রয়েছে এদের। কিন্তু গাছে উঠে কাঁকড়ার পাখি শিকারের মতো আজব ঘটনা আগে শোনা যায়নি। সমুদ্র উপকূলের এই ভয়ংকর কাঁকড়া গাছে উঠে বাসায় ঘুমন্ত একটি সি-গাল পাখিকে ধরে নিচে নামিয়ে মেরে খেয়েছে। ঘটনাটি ঘটেছে ভারত মহাসাগরের প্রত্যন্ত চাগোস দ্বীপে।

আশ্চর্য হলেও সত্য, কোকোনাট ক্রাবের নখর সিংহের চোয়ালের মতো শক্তিশালী। সেই শক্তিশালী নখর দিয়ে ধরে পাখিটির ডানা ভেঙে প্রথমে নিচের বালুতে ফেলে দেয়।

কোনোনাট ক্রাব ও সি-গালপরে কিলার কাঁকড়াটি আহত পাখিটাকে অনুসরণ করে নিচে নামে। পাখিটি তখন ভাঙা ডানা নিয়ে নিদারুণভাবে চিঁ চিঁ করছে। কাঁকড়াটি নিচে নেমেই পাখিটির অন্য ডানাটিও ভেঙে দেয়। অসহায় অবস্থায় মৃত্যুর সঙ্গে যুদ্ধ করতে থাকা পাখিটিকে তখন আরও পাঁচটি কোকোনাট ক্রাব এসে ঘিরে ধরে এবং টুকরো টুকরো করে ছিঁড়ে মুহূর্তে খেয়ে ফেলে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ডারমুথ কলেজের গবেষক মার্ক লাইডার ঘটনাচক্রে এ ঘটনার ভিডিও করতে সক্ষম হন। তিনি কোকোনাট ক্রাবের স্বভাব নিয়ে গবেষণা করছেন এবং এ আশ্চর্যজনক ঘটনার পর আরও গবেষণার প্রয়োজন বলে তিনি জানান।

মাটিতে বসবাসকারী কাঁকড়ার মধ্যে এরাই সবচেয়ে বড় ও ভয়ংকর প্রজাতির। এদের ওজন চার কেজি পর্যন্ত হতে পারে। বড় হয় ১ মিটার পর্যন্ত। ছোট গাছের খোঁড়লে থাকতে এরা পছন্দ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা

কাঁকড়া গাছে উঠে পাখি শিকার করলো

আপডেট টাইম : ০৭:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০১৭