ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

১৯ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা

বাঙালী কণ্ঠ নিউজঃ চলতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদরাসার শিক্ষার্থীদের ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হবে ১৯ নভেম্বর। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়, পরীক্ষার সময়সূচি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mopme.gov.bd) পাওয়া যাবে।

এর আগে গত ১৮ জুলাই সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের সভাপতিত্বে পরীক্ষাসংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এফ এম মনজুর কাদির জানান, অন্যান্যবারের মতো চলতি বছরেও প্রতিটি পরীক্ষা হবে আড়াই ঘণ্টা। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট বরাদ্দ থাকবে।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে এবার সাড়ে ২৮ লাখ শিক্ষার্থী অংশ নেবে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

গত বছর ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হয়েছিল।

পরীক্ষার সময়সূচি :
প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৩ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা হবে।

ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ১৯ নভেম্বর ইংরেজি, ২০ নভেম্বর বাংলা, ২১ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২২ নভেম্বর আরবি, ২৩ নভেম্বর কোরআন ও তাজবিদ এবং আকাইদ ও ফিকহ এবং ২৬ নভেম্বর গণিত পরীক্ষা নেওয়া হবে।

এদিকে গত ৫ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার রুটিন প্রকাশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

১৯ নভেম্বর শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা

আপডেট টাইম : ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭