বাঙালী কণ্ঠ নিউজঃ গত ৩ দিনে ২৪ হাজার অভিবাসিকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ। সেদেশে কাজ করার বৈধ অনুমতিপত্র (ইকামা) ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে। আজ এই খবর প্রকাশ করেছে সৌদি গ্যাজেট। খবরে প্রকশ, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৫ হাজার ৭০২ জন ইকামার নিয়ম ভঙ্গ করেছে এবং ৩ হাজার ৮৮৩ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৩৫৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। আটককৃতদের ৪২ শতাংশকেই মক্কা, রিয়াদ থেকে ১৯ শতাংশ, আসির অঞ্চল থেকে ১১ শতাংশ, জাজান থেকে ৬ শতাংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো থেকে ৫ শতাংশ।
অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সৌদিতে প্রবেশ করেছে- এমন ৩৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শর্ত ভঙ্গ করেছে- এমন অভিবাসীদের পরিবহন ও আশ্রয় দেয়ার অভিযোগে ২৫ সৌদি নাগরিককেও আটক করেছে সৌদির আইনশৃঙ্খলা বাহিনী। তবে আটককৃতদের মধ্যে কোন দেশের কতজন তার বিস্তারিত জানানো হয়নি।
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের
চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক
ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ
‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির
দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস
দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী
সৌদি আরবে ২৪ হাজার অবৈধ অভিবাসী আটক
-
বাঙ্গালী কণ্ঠ ডেস্ক - আপডেট টাইম : ০১:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
- 446
Tag :
জনপ্রিয় সংবাদ


























