ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

এসএসসি পরীক্ষার বর্ধিত ফি নিয়ে রুল জারি

বাঙালী কণ্ঠ নিউজঃ এসএসসি পরীক্ষার বর্ধিত ফি নেয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট । আজ (২৮ নভেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ‘র হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,হবিগঞ্জের জেলা প্রশাসক,শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে । গত ২৩ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মো. জালাল উদ্দিন খান এ রিট দায়ের করেন । আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন। রিটে বলা হয় পরীক্ষার নির্ধারিত ফি ১৫৫০ নেয়ার কথা ।

স্কুলে নোটিশ টানিয়ে বাণিজ্য ও মানবিক বিভাগের জন্য ফি ২৫৫০ এবং বিজ্ঞান বিভাগের জন্য ফি ২৮৯০ টাকা নির্ধারণ করে দেয় । আদেশে আদালত বলেছেন- অতিরিক্ত ফি আদায়ের ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, গর্ভনিংবডির সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ৪ জানুয়ারি মধ্যে হাইকোর্টকে জানাতে হবে ।

২০১৪ সালের ১০ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় ‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বাড়তি ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট ।পরবর্তীতে রাজধানীর বিভিন্ন স্কুল বাড়তি ফি ফেরত দিয়েছিলেন । যারা দেননি তাদেরকে তলবও করেছিলেন হাইকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

এসএসসি পরীক্ষার বর্ধিত ফি নিয়ে রুল জারি

আপডেট টাইম : ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭