ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণ জালিয়াতি পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা ইরানে ‘অনেক সমস্যা’ রয়েছে, স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ভাসানটেক-কড়াইল-সাততলা বস্তির প্রায় ১ হাজার মানুষ ক্লাব বদলাতে ব্যর্থ হয়ে এজেন্টকে ছাঁটাই করলেন মার্তিনেজ লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করায় মধুপুর পীর সাহেবের কড়া প্রতিবাদ ও হুঁশিয়ারি হংকংয়ে ২০০ কোটি ডলারের তহবিল গঠন করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোনও সদস্য জড়িত থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী সচল এক্সিলারেট, বাড়ছে গ্যাস সরবরাহ: একদিন আগেই এলো এলএনজিবাহী জাহাজ পরীমণির গাড়ি বিতর্কে আলোচিত ‘মাসরুর’ পুতুলের সাবেক স্বামী ১১৭ বছরে পা দিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ নারী

শেখ হাসিনা ভেঙে পড়েননি : ওবায়দুল কাদের

সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা চাই জাতীয় ঐক্য, জনগণের ঐক্য।  কিন্তু বিএনপি আজ যে ঐক্য চায়, সেই ঐক্য নয়, তাদের ঐক্যের প্রধান লক্ষ্য সরকার হটানো।

তিনি বলেন, বিএনপি ঐক্যের নামে সরকার হটাতে চায়।  এ মুহূর্তে যে ঐক্য দরকার তা হলো সাম্প্রাদায়িক উগ্রবাদ হটানোর ঐক্য।

ওবায়দুল কাদের বলেন, আজকে যারা ঐক্যের নামে সরকার হটানো প্রধান টার্গেট মনে করছেন সেটা এ মুহূর্তে সম্ভব নয়।  সরকার পরিবর্তন হবে আরেকটা নির্বাচনের পর।

বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, পরবর্তী নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে আপনারাও প্রস্তুত হন।  নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হতে

পারে, অন্য কোনো উপায়ে হওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, আক্রমণ আসতে পারে, আঘাত আসতে পারে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভেঙে পড়েননি।  আমরা প্রতিরোধে আছি, প্রতিরোধ করবো, মোকাবেলা করবো।

ওবায়দুল কাদের বলেন, হুমকি-ধামকিকে আমরা ভয় পাই না।  শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে নিয়ে উগ্রবাদ প্রতিরোধ করবো।

আজ শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্ত ও গরিব অসহায়দের ৫২০ বান টেউটিন, নগদ ১৫ লাখ ৬০ হাজার টাকা, প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার, কৃষকদের মাঝে কৃষি উপকরণ, মসজিদের জন্য অনুদানের চেক বিতরণ করেন।

সেখানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, নোয়াখালীর জেলা পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক চেয়ারম্যান নুরনবী চৌধুরী, ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, উপজেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম তানভীর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

ঋণ জালিয়াতি পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

শেখ হাসিনা ভেঙে পড়েননি : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৩:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০১৬