ঢাকা , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান দলীয় নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী ২০২৬ ফুটবল বিশ্বকাপ দেশে ফিরে সংবর্ধনা পেল মিশর ফুটবল দল ‘তাফহীমুল কোরআন’ পোড়ানোর দায়ে গ্রেফতার মেহেদী কারাগারে আল-আকসার গ্র্যান্ড মুফতিকে আটক করল ইসরায়েল কিশোরীর বস্তাবন্দী মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, দায় স্বীকার মায়ের

স্পিকারের কাছে গানম্যান চাইলেন সাংসদরা

মন্ত্রীদের নিরাপত্তায় ডিএমপি কমিশনারের সতর্কবার্তার পর এবার সংসদ সদস্যদের গানম্যান দেওয়ার জন্য স্পিকারের কাছে দাবি জানালেন জাতীয় পার্টি সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ।  সংসদ সদস্যদের নিরাপত্তায় ঘাটতির কথা তুলে ধরে ক্ষোভ জানিয়ে মঈনুদ্দীন খান বাদলও স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন।

বুধবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে এমপিদের নিরাপত্তার জন্য তারা এ দাবি জানান।

ফিরোজ রশিদ বলেন, ‘মন্ত্রীদের নিরাপত্তায় গানম্যান, বাসায় সেন্ট্রি আছে। তারা যখন রাস্তায় চলাফেরা করেন, তখন সাথে গাড়ি দিয়ে নিরাপত্তা বিধান করা হয়। এমনকি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতিদেরও গানম্যান দেওয়া হয়। কিন্তু মাননীয় স্পিকার আমাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই।’

স্পিকারের হস্তক্ষেপ চেয়ে তিনি  বলেন, ‘সারাদেশকে তো প্রটেকশন দেওয়া যাবে না। মাননীয় সংসদ সদস্যদের প্রটেকশনের দায়িত্বটা কিন্তু আপনার’।

তিনি বলেন, ‘বড় ব্যবসায়ীদের গানম্যান দেওয়া হচ্ছে। বড় চাকরিজীবীদেরও এই প্রটেকশন দেয়া হয়েছে। তাহলে মাননীয় সংসদ সদস্যদের প্রটেকশনের ব্যবস্থা হবে না কেন?’

একই বিষয়ে স্পিকারের হস্তক্ষেপ কামনা করে  সংসদ সদস্য মঈনুদ্দীন খান বাদল (চট্টগ্রাম-৮ ) বলেন, ‘আমি বারবার বলেছি, রাষ্ট্রচারের হিসেবে জনপ্রতিনিধির ওপরে কোনো সরকারি কর্মকর্তা থাকতে পারে না। কিন্তু, এ দেশে তা হয়েছে। জাতির জনক যে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স তৈরি করে গেছেন, সেটা কেন ফলো করি না―এটার কোনো ব্যাখ্যা নেই।’

ক্ষোভ জানিয়ে তিনি বলেন, তিনি বলেন, ‘ডিসিরও গানম্যান আছে। এসপিদের হাউস গার্ড আছে। সেক্রেটারি সাহেবদেরও আছে। ইদানীংকালে পয়সাওয়ালা এফবিসিসিআইদেরও আছে। আছাদুজ্জামান (ডিএমপি কমিশনার) হঠাৎ একদিন বললেন, মন্ত্রীরা নিরাপত্তাহীনতায়। মন্ত্রীরা সবচেয়ে নিরাপত্তার মধ্যে, এরপরেও তারা নিরাপত্তাহীনতায়।’

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের ৭ উপজেলায় সেনা মোতায়েন

স্পিকারের কাছে গানম্যান চাইলেন সাংসদরা

আপডেট টাইম : ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০১৬