ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আড়িয়াল খাঁ নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

বাঙালী কণ্ঠ নিউজঃ বরিশালের মুলাদী উপজেলায় যুব সমাজের উদ্যোগে হারিয়ে যাওয়া গ্রামীণ নৌকাবাইচ ও আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিন ব্যাপী পৌর শহরের পশ্চিম তেরচর মীরকুতুবশাহ লঞ্চঘাট এলাকায় হা-ডু-ডু, রশি টানাটানি, দাড়িয়াবান্দা, হাড়িভাঙ্গা, তৈলাক্ত কলাগাছে ওঠা, পিঠা উৎসব, পানির ওপরে বালিস খেলা সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আড়িয়াল খাঁ নদীতে নৌকা বাইচ।

নৌকা বাইচ দেখার জন্য আড়িয়াল খাঁ নদীর দুই তীরে বিভিন্ন বয়সের হাজারও নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু ভিড় জমায়। বিকেলে শুরু হয় নৌকা বাইচ।

প্রতিযোগিতায় সবাইকে পিছে ফেলে নাজিরপুর অন্বেষা পাঠাগারের লাল দল বিজয়ী হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান মিঠু খান, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, মুলাদী থানা পুলিশের ওসি মো. মতিউর রহমান প্রমুখ।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আড়িয়াল খাঁ নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

আপডেট টাইম : ০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০১৮