ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দেশের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

দেশের সব অঞ্চলে একযোগে উন্নয়ন করে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে হবে তোলা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চতুর্থ বৈঠকে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের সার্বিক উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য। শিল্প উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিতে সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানোর ওপরও জোর দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রীল প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দেশের যে অঞ্চলে যে পণ্য ভালো উৎপাদিত হবে, সেখানে সে পণ্য উৎপাদন করতে হবে। দেশের সার্বিক উন্নয়নেরে জন্য ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরি করার পূর্ব ঘোষণা পূনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, এর বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার ওপরও জোর দেন তিনি।

বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বিনিযোগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ এবং সংশ্লিষ্ট দফতরের মুখ্য সচিবরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দেশের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০১৬