ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বিদেশি প্রযুক্তি কাজে লাগানোর আহ্বান

বাঙালী কণ্ঠ নিউজঃ দেশের উন্নয়নের জন্য মৌলিক গবেষণার পাশাপাশি বিদেশি প্রযুক্তি আত্মীকরণ ও ব্যবহার উপযোগী করে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

আজ (২৫ জানুয়ারি) বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ধানমণ্ডি ক্যাম্পাসে তিন দিনব্যাপী (২৫-২৭) বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা-২০১৮ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান গবেষণার জন্য পরিবেশ ও অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় ফান্ড দিচ্ছেন। আধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সম্প্রসারণ ঘটছে। তরুণ প্রজন্ম ইন্টারনেট ব্যবহার করে বিশ্বময় বিচরণ করছে। তাদের জ্ঞান, প্রতিভা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, এ সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশকে ডিজিটাল বাংলাদশে রূপান্তরিত করেছে। আজকের এ ক্ষুদে গবেষকরা গবেষণার মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটিয়ে বাংলাদেশকে একদিন প্রযুক্তির শীর্ষে পৌঁছে দেবে।

মেলায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ স্বশিক্ষিত উদ্ভাবকরা তাদের ১৭৭টির বেশি প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেন।

বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বিদেশি প্রযুক্তি কাজে লাগানোর আহ্বান

আপডেট টাইম : ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮