ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ ভিসা নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটি গঠন রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ বৃহস্পতিবার রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিনা খরচে কর্মী পাঠানোর ঘোষণা, বাস্তবায়নে কতটা আশার আলো চাকরিজীবীদের জন্য দুই দফায় মিলবে যে ছুটি প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত না কাটানোর পরামর্শ অলির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে ৩ বাহিনীর জন্য বড় পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  তিনি বলেন, বৃহত্তর বগুড়াতে মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করেছে সরকার। উন্নত ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অত্যাধুনিক নজরদারী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সামারিক বাহিনীর উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি জাতীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ‘ফাস্ট ট্র্যাক’ প্রক্রিয়ায় কাজ বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপির প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী ১০ বছরে ৮৬ হাজার কোটি টাকা প্রয়োজন। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনী আরও প্রযুক্তিনির্ভর, বহুমাত্রিক, আত্মনির্ভর ও যুদ্ধোপযোগী বাহিনীতে পরিণত হবে।  জাতীয় প্রতিরক্ষা, সীমান্ত সুরক্ষা এবং সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর প্যাট্রোল ভেসেল শ্রেণির যুদ্ধজাহাজ এবং সাবমেরিন সংযোজন করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, সামরিক শিল্পাঞ্চল (ডিআইজি) স্থাপনের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন রয়েছে। জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অধিকতর উন্নত সামরিক প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি, সেন্সর ব্যবস্থা, ইলেকট্রনিক্স এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে তারেক রহমান বলেছেন, বন্ধুপ্রতীম দেশগুলোর সঙ্গে প্রযুক্তি হস্তান্তর মাধ্যমে প্রতিরক্ষা শিল্পের উন্নয়নের কার্যক্রমও চলছে। নেত্রকোনা-৫ আসনের জামায়াতে ইসলামীন সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তফার প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, সার্বভৌমত্ব, ভূখণ্ডগত অখণ্ডতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীর সক্ষমতা উন্নয়ন ও আধুনিকায়ন অগ্রাধিকার পাচ্ছে। তিন বছর এবং সাত বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে সেনাবাহিনীর সামগ্রিক যুদ্ধ সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। কৃষি থেকে শিল্পে রুপান্তর বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তন এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা

মধুর বত্তৃদ্ধতায় ট্রাম্পকে বিঁধলেন মিশেল ♦ হিলারিকে জেতাতে হবে : স্যান্ডার্স ♦ ডেমোক্রেটিক পার্টির

রাজনীতির জটিল পথে মিশেল ওবামা প্রথম পা রাখেন ২০০৮ সালে। তাঁর স্বামী বারাক ওবামা সে বছর প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এরপর ওবামার প্রেসিডেন্ট হিসেবে দুই মেয়াদে বুদ্ধিমত্তা, স্টাইল আর দুর্দান্ত কৌশলী আচরণে সবার সামনে নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব মেলে ধরেন তিনি। এরই এক অসাধারণ ঝলক দেখা গেল ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলন শুরুর আগের রাত সোমবারে। প্রত্যয়ী ব্যক্তিত্ব আর চওড়া হাসি মুখে নিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ফার্স্ট লেডি সমর্থন চাইলেন সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনের জন্য। পাশাপাশি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি তীব্র ঘৃণা ঝরে পড়ল তাঁর কণ্ঠে।

আবেগ, দৃঢ়তা আর কথার শৈলীতে ভরা এ বত্তৃদ্ধতায় মিশেল বলেন, ‘টেলিভিশনে কোনো এক পরিচিত মুখ যে ঘৃণ্য ভাষা ব্যবহার করে কথা বলেন, তা এ দেশের প্রকৃত চেহারা নয়। তাদের পর্যায়ে নেমে যাওয়া যাবে না। আমাদের লক্ষ্য হলো, যখন তারা নিচে নামবে, আমার ওপরে উঠব।’ এর আগেই ফিলাডেলফিয়ায় চালমান ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে মঞ্চে ওঠেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। অল্প কিছুদিন আগেই দলের প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাশী ছিলেন তিনি। তবে সোমবার তাঁর কণ্ঠে ছিল ভিন্ন সুর। বললেন, হিলারিকে জেতাতে হবে। আর তাঁর সাধ্যের সবটুকু দিয়ে তিনি চেষ্টা করবেন ট্রাম্পকে পরাজিত করতে।

মিশেল তাঁর বত্তৃদ্ধতায় একবারও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম মুখে আনেননি। তবে তাঁর বত্তৃদ্ধতাটিকে দেখা হচ্ছে ট্রাম্পবিরোধী সবচেয়ে মোক্ষম প্রচার হিসেবে। মিশেল বলেন, তিনি চান এই কাজটি (প্রেসিডেন্ট পদ) যিনি জানেন, এর গুরুত্ব যিনি বোঝেন তিনিই যেন তাঁর স্বামীর স্থলাভিষিক্ত হন। ‘আমি আমার মেয়েদের বলি, তোমাদের বাবার নাগরিকত্ব বা বিশ্বাস নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের কথা কানে তুলো না। এই দেশ মহান নয়—এমন কথা কাউকে উচ্চারণও করতে দেবে না। এ বিশ্বের শ্রেষ্ঠ দেশ যুক্তরাষ্ট্র। ছিল, আছে।’ এ সময় তীব্র করতালিতে মিশেলের বক্তব্যকে স্বাগত জানান দর্শকরা। তিনি বলেন, ‘আমাদের সামনে এখন যোগ্য প্রার্থী একজনই। তিনি হলেন আমাদের বন্ধু হিলারি ক্লিনটন। জীবনে তিনি কোনো কিছুতেই হার মানেননি।’

হারভার্ডে পড়াশোনা করা এই আইনজীবী আবেগপূর্ণ কণ্ঠে বলেন, “রোজ সকালে আমার ঘুম ভাঙে এমন একটি বাড়িতে, যেটি ক্রীতদাসদের শ্রম-ঘামে তৈরি হয়েছে। আমি দেখি আমার মেয়েরা—দুটি বুদ্ধিমতী, কৃষ্ণাঙ্গ সুন্দরী কিশোরী হোয়াইট হাউসের লনে খেলে বেড়াচ্ছে। আর হিলারি ক্লিনটনের জন্যই আমার মেয়েরা, আমাদের ছেলেমেয়েরা ভাবতে পারছে যে একজন নারীর পক্ষেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া সম্ভব। তিনি সত্যিকার অর্থেই ‘পাবলিক সারভেন্ট’।” এ দেশের শিশুদের জন্য নিবেদিতপ্রাণ। চাপের মুখে নতিস্বীকার করেন না।

মিশেলের ভাষণের পর টুইটারে দেওয়া এক বার্তায় ওবামা বলেন, ‘অসাধারণ এক নারীর অসাধারণ বক্তব্য। আমাদের দেশ তাঁর মতো একজন ফার্স্ট লেডি পেয়েছে—এর চেয়ে বেশি গর্বের আর কী থাকতে পারে। মিশেল, আমি তোমাকে ভালোবাসি।’

ডেমোক্রেটিক পার্টির এই সম্মেলন থেকেই আগামী বৃহস্পতিবার হিলারিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। সম্মেলনে হিলারি বত্তৃদ্ধতা দেবেন ওই দিনই। এর আগের দিন মঞ্চে উঠবেন প্রেসিডেন্ট ওবামা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও হিলারির রানিংমেট টিম কেইন। আর আজ বত্তৃদ্ধতা দেবেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

সূত্র : বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, এএফপি।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

মধুর বত্তৃদ্ধতায় ট্রাম্পকে বিঁধলেন মিশেল ♦ হিলারিকে জেতাতে হবে : স্যান্ডার্স ♦ ডেমোক্রেটিক পার্টির

আপডেট টাইম : ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০১৬