ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বেকার ভাতার ব্যবস্থা পেল কুকুর

বাঙালী কণ্ঠ নিউজঃ বিশ্বের উন্নত দেশগুলোতে চাকরি না থাকলে বেকার ভাতার ব্যবস্থা আছে। তবে কুকুরের চাকরি নেই তাই বেকার ভাতা দেয়ার ঘটনা সত্যিই অবিশ্বাস্য। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগানে রাইডার নামের একটি কুকুরের নামে ইস্যু করা হয়েছে সপ্তাহে ৩৬০ ডলারের বেকার ভাতা!

জানা গেছে, রাইডারের মালিক মিশেল হ্যাডক একজন আইনজীবী। নিজের কুকুরের নামে একটি ইনস্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে বেকার ভাতার চিঠি তার হাতে পৌঁছালে বেশ অবাক হন তিনি। রাইডার নাকি একটি রেস্তোয়ায় কাজ করত। এখন বেকার হয়ে পড়েছে!

এ ব্যাপারে হ্যাডক বলেছেন, রাইডার কখনো কোনো রেস্তোরাঁয় কাজ করেছিল বলে তার মনে পড়ে না। একটি ফেসবুক পোস্টে তিনি বলেন, আমার কুকুর রাইডার সপ্তাহে ৩৬০ ডলার বেকার ভাতা পেতে চলেছে। জানি না এতো টাকা দিয়ে সে কী করবে!

তবে কোনো ভুলের কারণে এটা হয়ে থাকতে পারে ভেবে হ্যাডক চিঠিটা মিশিগান কর্তৃপক্ষের কাছে জমা দেন। পরে জানা যায়, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অধিদপ্তরের ডাটাবেজ থেকে প্রায় এক কোটি ৭৬ লাখ মার্কিন নাগরিকের তথ্য চুরি হয়। রাইডারের নামে ইস্যু করা বেকার ভাতাটি এমনই এক প্রতারণার অংশ।

সূত্র: এনডিটিভি

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বেকার ভাতার ব্যবস্থা পেল কুকুর

আপডেট টাইম : ০৬:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮