ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হাকালুকি হাওরে সবচেয়ে বেশি এসেছে ‘পিয়াং হাঁস’

বাঙালী কণ্ঠ নিউজঃ শীত মৌসুমে এবার হাকালুকি হাওরে পরিযায়ী পাখি হিসেবে সবচেয়ে বেশি এসেছে পিয়াং হাঁস (Gadwall)। সম্প্রতি হাকালুকি হাওরে অনুষ্ঠিত জলচল পাখিশুমারিতে মোট পরিযায়ী পাখির সংখ্যা ৪৪ প্রজাতির প্রায় ৪৫ হাজার ১০০টি। হাকালুকি হাওরে সবচেয়ে বেশি পাখি পাওয়া গেলো হাওরখাল বিলে। এখানে মোট পাখির সংখ্যা ১৫ হাজার ৭৩৫টি।

প্রখ্যাত পাখি বিশেষজ্ঞ ও বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম হক বাঙালী কণ্ঠকে বলেন, ক্রেলের প্রজেক্টের সহযোগিতায় গত পাঁচ বছর ধরে আমরা হাকালুকি বার্ড সার্ভে করছি। সম্প্রতি আমাদের জলচর পাখিশুমারিতে প্রায় ৪৫ হাজার ১০০টি পাখির উপস্থিতি পাওয়া গেছে।

পাখির সংখ্যার দিক থেকে এ বছরটি সেকেন্ড বেস্ট ইয়ার। গত বছর ছিল সর্বোচ্চ। ২০১৪, ২০১৫, ২০১৬ এই তিন বছরের চেয়ে বেশি পেয়েছি এবার। তবে গত বছরের চেয়ে কম। গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ পাখি পেলাম আমরা। জানান তিনি।

Related image

তিনি আরো বলেন, তবে একটি উল্লেখযোগ্য ব্যাপার হলো পরিযায়ী পাখিদের প্রজাতি-সংখ্যা কমে যাচ্ছে। যেমন ধরুন, ধুপনি বকের (Grey Heron) সংখ্যা বেড়ে গেলো অথবা এশীয়-শামখোল (Asian Openbill) সংখ্যা বেশি বেড়ে গেলো, তাহলে মোট সংখ্যা তো বেড়ে যাবে। কিন্তু ধরেন, আগে কয়েক প্রজাতির হাঁস আসতো, এখন আসেই না। এভাবেই প্রজাতি-সংখ্যাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বেশি সংখ্যক প্রজাতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হাকালুকি হাওরে এবারের পাখিশুমারিতে বেশি প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া গেছে পিয়াং হাঁস (Gadwall)। এর সুনির্দিষ্ট সংখ্যা ৫ হাজার ৬৭৫টি। এদের দৈর্ঘ্য ৩৯ থেকে ৪৩ সেন্টিমিটার। দেহ বাদামি। তবে পুরুষের রয়েছে কালচে বাদামি দেহ।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হাকালুকি হাওরে সবচেয়ে বেশি এসেছে ‘পিয়াং হাঁস’

আপডেট টাইম : ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০১৮