ঢাকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক মিস ইউনিভার্স • এক ফ্রেমে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ, কী বার্তা দিলেন মাহি আগামী বছরের হজযাত্রীদের টিকার জন্য ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে : স্পিকার

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে চলছে : হান্নান

নিজেদের ব্যর্থতা ঢাকতে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপি নেতা এ মন্তব্য করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিক্রিয়ায় এ সভার আয়োজন করা হয়।

বিএনপি নেতা বলেন, জঙ্গি দমনে বিএনপির ডাকা জাতীয় ঐক্য জনগণকে সঙ্গে নিয়েই হবে। তিনি বলেন, জনগণকে ধোঁকা দিতে এবং বিরোধী পক্ষকে বেকায়দায় ফেলতেই সরকার নীলনকশা করছে আর সন্ত্রাস দমনে ঐক্য করছে সন্ত্রাসীদের সঙ্গে।

হান্নান শাহর অভিযোগ, এ সরকারই জঙ্গিবাদের মদদ দিচ্ছে আবার তারাই জঙ্গি দমনের নাম করে জনগণের চোখে ধুলো দিতে নামমাত্র নানা কর্মসূচি দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্রে চলছে : হান্নান

আপডেট টাইম : ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০১৬