ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

অবশেষে একটি মুদি দোকানের সামনে এসএসসির বাকি ৫০ উত্তরপত্র

বাঙালী কণ্ঠ নিউজঃ অবশেষে একটি মুদি দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে এবারের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের হারানো ৫০টি উত্তরপত্র।

বৃহস্পতিবার রাতে জয়পুরহাট শহরের সোনারপট্টি (বাজার গলি) সড়কের ওপর থেকে ২৫টি উত্তরপত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের পর বাকি উত্তরপত্রগুলোর খোঁজ চলছিল।

এর মধ্যে শুক্রবার সকালে জয়পুরহাটের বিশ্বাসপাড়া এলাকার মুদি দোকানি মো. শাহিন হারানো ৫০টি উত্তরপত্র নিয়ে থানায় হাজির হন। শাহিন পুলিশকে জানান, তার দোকানের সামনে পরিত্যক্ত অবস্থায় খাতাগুলো পড়েছিল।

জয়পুরহাট থানার ওসি (তদন্ত) মমিনুল হক হারানো ৫০টি উত্তরপত্র উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার জয়পুরহাট থেকে বিভিন্ন বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক মাইক্রোবাসে করে রাজশাহীতে গিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে ইংরেজি প্রথমপত্রের উত্তরপত্র মূল্যায়নের জন্য নিয়ে আসেন।

রাত ৮টার দিকে তারা জয়পুরহাট শহরের তৃপ্তির মোড়ে মাইক্রোবাস থেকে নেমে রিকশাযোগে উত্তরপত্রের বস্তাসহ নিজ নিজ বাড়ি চলে যান।

এ সময় জয়পুরহাট চিনিকল উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক গোলাম সরওয়ারও যথারীতি তার বহন করে আনা ইংরেজি প্রথমপত্রের ২০০টি উত্তরপত্রের একটি বস্তা রিকশায় উঠিয়ে শহরের সোনারপট্টি সড়ক হয়ে তার আরামনগরের বাসায় চলে যান।

এর কিছুক্ষণ পর ওই সড়কের ওপর আসাদুল ইসলাম, পলাশ ও বেলাল নামে তিন পথচারী ২১টি এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথমপত্রের উত্তরপত্র পরিত্যক্ত অবস্থায় পেয়ে সঙ্গে সঙ্গে সেগুলো জয়পুরহাট থানায় নিয়ে গিয়ে জমা দেন।

এর কয়েক মিনিট পর আরও এক পথচারী একই বিষয়ের চারটি উত্তরপত্র পরিত্যক্ত অবস্থায় পেয়ে সেগুলোও থানায় নিয়ে জমা দেন। পুলিশ ২৫টি উত্তরপত্র থানায় জমা নিয়ে এ বিষয়ে একটি জিডি রেকর্ড করে।

এ সময় পুলিশ এই উত্তরপত্রগুলো কোথা থেকে কীভাবে ওই সড়কের ওপর এলো, তার হদিস করার সময় জয়পুরহাট চিনিকল উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক গোলাম সরওয়ার থানায় উপস্থিত হয়ে খাতা হারানোর কথা বলেন।

তিনি জানান, বাড়ি গিয়ে রিকশা থেকে উত্তরপত্রের বস্তা নামানোর পর জানতে পারেন যে, অসতর্কতায় বস্তার মুখ খুলে ৭৫টি উত্তরপত্রের একটি প্যাকেট সড়কের কোথাও পড়ে গেছে। এর মধ্যে পথচারীরা ২৫টি পেলেও বাকি ৫০টি উত্তরপত্রের খোঁজ মিলছিল না। তবে শুক্রবার সকালে এসব উত্তরপত্রও উদ্ধার হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

অবশেষে একটি মুদি দোকানের সামনে এসএসসির বাকি ৫০ উত্তরপত্র

আপডেট টাইম : ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮