ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

বাংলাদেশের জন্য সহজ হলো ব্রিটিশ ভিসা আবেদন

বাঙালী কণ্ঠ নিউজঃ ব্রিটেন বাংলাদেশিদের জন্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করেছে। এ জন্য সম্প্রতি অন ডিমান্ড মোবাইল ভিসা (ওডিএমভি) নামে নতুন এক পদ্ধতি চালু করা হয়েছে। গত সোমবার দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নতুন এই পদ্ধতিতে এখন থেকে ব্রিটিশ ভিসার জন্য বাংলাদেশিদের আর ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে না। তারা নিজ বাড়ির কাছাকাছি ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন। ভিসা পরিসেবা আরও উন্নত করতে ভিসা ও অভিবাসন বিভাগ ওডিএমভি নামে বিশেষ এ উদ্যোগ নিয়েছে।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, ব্রিটেনের ভিসা ও অভিবাসন বিভাগ ধারাবাহিকভাবে সেবার মানোন্নয়নের চেষ্টা চালাচ্ছে। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ভিএফএস গ্লোবাল মোবাইল সেবা চালু করছে।

তিনি বলেন, এই সেবা চালুর ফলে বাংলাদেশিরা ভিসা আবেদন কেন্দ্রগুলোর বাইরে আবেদনপত্র ও বায়োমেট্রিক ডাটা জমা দিতে পারবেন। ঢাকার গ্রাহকদের জন্য আবেদনপত্র জমা দিতে আর ভিসা আবেদন কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

বাংলাদেশের জন্য সহজ হলো ব্রিটিশ ভিসা আবেদন

আপডেট টাইম : ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮