ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভারতীয় মুসলিমরা রাম মন্দির ধ্বংস করেন নি

ভারতীয় মুসলিমরা অযোধ্যার বিতর্কিত রাম মন্দির ভাঙেন নি। ওই মন্দির ভেঙেছে বিদেশী শক্তি। শতাব্দীর প্রাচীন রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিরোধ মামলার শুনানি হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টে আজ। এর আগে রোববার এ কথা বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভগত। তিনি পালঘর জেলায় ডাহানুতে বিরাট হিন্দু সম্মিলনে বক্তব্য রাখছিলেন। এ সময় তিনি স্পষ্ট করে বলেন, রাম মন্দির ভারতের কোনো মুসলিম ধ্বংস করে নি।

ভারতীয় কোনো নাগরিক এটা করতে পারে না। তিনি বলেন, অযোধ্যায় রাম মন্দির ধ্বংস করেছে ভারতের বাইরের শক্তি। এখন ওই মন্দির পুনঃস্থাপন করা তাদের দায়িত্ব বলে উল্লেখ করেন মোহন ভগত। তিনি বলেন, মন্দিরটি প্রকৃতপক্ষে যেখানে ছিল সেখানেই নির্মাণ করা উচিত। এ জন্য আমরা লড়াই করতে প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, যদি রাম মন্দির পুনঃনির্মাণ করা না হয় তাহলে আমাদের সংস্কৃতির শিকড় কেটে ফেলা হবে। মোহন ভগত বলেন, এখন আমরা স্বাধীন। যা আমরা ধ্বংস করেছি তা পুনঃনির্মাণ করার অধিকার আছে। কারণ, ওই মন্দির আমাদের পরিচায়ক। এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে শুনানি চলছে। এরই মধ্যে ১৩ টি আপিলের ওপর শুনানি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভারতীয় মুসলিমরা রাম মন্দির ধ্বংস করেন নি

আপডেট টাইম : ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ এপ্রিল ২০১৮