ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

গোলাপের সৌরভের জিনগত রহস্য উন্মোচন

বাঙালী কণ্ঠ নিউজঃ কোনো কোনো গোলাপের সুগন্ধ অন্যান্য গোলাপের চেয়ে অনেক বেশি। বিজ্ঞানীরা এর কারণ জানার লক্ষ্যে গবেষণা চালিয়ে প্রথমবারের মত গোলাপের পূর্ণ জিনগত কাঠামো উন্মোচন করতে সমর্থ হয়েছেন।

এই রহস্য উন্মোচন করতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু পেয়েছেন যা বিস্ময় তৈরি করেছে। যেমন তারা দেখছেন আগে যা ধারণা করা হতো, গোলাপের জীন কাঠামোর সাথে স্ট্রবেরি ফলের কাঠামোর অনেক মিল রয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের যে দলটি এই গবেষণা করেছেন, তারা বলছেন আগামীতে নতুন রং এবং গন্ধ সমৃদ্ধ গোলাপ তৈরি করা যাবে।

ফ্রান্সের লিও শহরে এই গবেষণা প্রকল্পটিতে নেতৃত্ব দিয়েছেন মোহামেদ বেনদাহমানে। তিনি বলছেন, আট বছর ধরে গবেষণার পর তারা খুঁজে পেয়েছেন কোন জিন গোলাপের গন্ধ তৈরি করে, কোন জিন রং তৈরি করে এবং কোনটি ফুলের স্থায়িত্ব বাড়ায়।

ফ্রান্স, জার্মানি, চীন এবং ব্রিটেনের ৪০ জনের মত বিজ্ঞানী এই গবেষণায় যুক্ত ছিলেন। তাদের এই গবেষণায় এখন বোঝা যাবে কেন গোলাপের রং এবং গন্ধ এত ভিন্ন ভিন্ন হয়।

গোলাপের চাষিরা এখন আরো সুন্দর রং এবং মিষ্টি গন্ধের নতুন নতুন জাতের গোলাপ তৈরি করতে সমর্থ হবেন যেগুলোতে পোকা লাগবে না এবং ফুলদানিতে আরো বেশিদিন তাজা থাকবে। খবর: বিবিসি

Tag :
আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

গোলাপের সৌরভের জিনগত রহস্য উন্মোচন

আপডেট টাইম : ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮