ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই দেশে বিপুল কর্মক্ষম জনসংখ্যা রয়েছে, যা বিশ্বের কোথাও নেই : শিক্ষামন্ত্রী সুভাষচন্দ্র বসু বিমানবন্দর থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করব: জামায়াত আমির ঢাকা মেডিকেল দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা কেন্দ্র হবে : ডা. জুবাইদা রহমান অপতথ্যের বড় লক্ষ্যবস্তু বিএনপি-তারেক রহমান ‘২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া’— দাবিটি বিভ্রান্তিকর এক ঘণ্টায় হাজারো রুটি, কেরানীগঞ্জ কারাগারে অত্যাধুনিক মেশিনের চমক এআই নিয়ে গবেষণার পরিবেশ সৃষ্টিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: আইসিটি মন্ত্রী চার বছর পর মুখ খুললেন পরীমণি, জানালেন বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না : বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এই সরকার যে পাঁয়তারা চালাচ্ছে, তাতে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। সরকার কোনও প্রহসনের নির্বাচন করতে চাইলে শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করতে হবে।

মহান মে দিবস উপলক্ষে আজ সোমবার দুপুরে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারা আয়োজিত শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বি. চৌধুরী বলেন, এই সরকার এর আগে একটা নির্বাচন করলো। তখন ১৫৩ জন বিনাভোটে নির্বাচিত হলেন। বাকি ১৪৭ জন সদস্য হয়ে গেলেন মাইনরিটি। এই মাইনরিটির সংসদ দিয়ে তারা সংবিধান সংশোধন করলেন, যা বেআ্‌ইনি। এখন তারা বলছে, নির্বাচনের আগে সংসদ ভাঙবে না। তাদের তথাকথিত সংসদ সদস্যরা এমপি পদের মর্যাদা ও ক্ষমতা নিয়ে মাঠে নামবেন।

বি. চৌধুরী বলেন, বিভিন্ন দুর্ঘটনায় গত ৫ বছরে চার হাজার একশ পোশাককর্মী নিহত হয়েছে। সরকার অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না, আর ক্ষতিপূরণের পরিমাণও খুব কম।

বি. চৌধুরী বলেন, অপরাধ করলে বিচার করতে হবে, কিন্তু রানা প্লাজার মতো এত বড় দুর্ঘটনার বিচার এখনও হয়নি। নিহত ও আহতদের ক্ষতিপূরণ কী দেওয়া হয়েছে, তাও জনগণ জানে না।

বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- বিকল্পধারার কেন্দ্রীয় নেতা মাহবুব আলী, ব্যারিস্টার ওমর ফারুক, ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, ওয়াসিমুল ইসলাম, জানে আলম হাওলাদার, যুবধারার ওবায়েদুর রহমান মৃধা, আসাদুজ্জামান বাচ্চু, মাহফুজুর রহমান, বিএম নিজাম, শাহজাহান সিরাজ সবুজ, শাহ আলম, আরিফুল হক সুমন, তাসলিমা, সীমা, রবিউল, শেখ রাসেল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে পানিবন্দি মানুষের বেঁচে থাকার লড়াই

এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না : বি. চৌধুরী

আপডেট টাইম : ০৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮