ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা

আবহাওয়ার কারণে হাওরের মানুষদের ফসল তুলতে খুব কষ্ট করছে : রাষ্ট্রপতি

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, গত বছর আগাম বন্যায় হাওরে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। এ বছরও হাওরের মানুষ ফসল ঘর তুলতে অনেক কষ্ট করছে।

আজ শুক্রবারে (১১ মে) দুপুর সোয়া ২ টার দিকে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ নিজ বাড়ির উঠোনে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, হাওরে এ বছর বাম্পার ফলন হয়েছে। কিন্তু ১০-১২ দিন ধরে বৈরী আবহাওয়ার কারণে হাওরের মানুষদের ফসল তুলতে খুব কষ্ট করছে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আরও বলেন, হাওরে বজ্রপাতে অনেক মানুষ মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। প্রাকৃতিক নানা দুর্যোগ মোকাবেলা করেই হাওরবাসীকে টিকে থাকতে হয়।

এর আগে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাড়ির মসজিদে জুম্মার নামাজ পড়েন। নামাজের পর বাবা হাজী মোঃ তায়েব উদ্দিন ও মা মোছা. তমিজা খাতুনের কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি।

এ সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস রেজওয়ান আহাম্মদ তৌফিকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রপতি বিকেল ৪ টার দিকে মিঠামইন হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আবহাওয়ার কারণে হাওরের মানুষদের ফসল তুলতে খুব কষ্ট করছে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮