ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজার মামলা জট, ঝুলে আছে হাজারো নিয়োগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

রাষ্ট্রপতির সঙ্গে তরুণ প্রতিনিধি দলের সাক্ষাৎ করেন

বাঙালী কণ্ঠ নিউজঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাত সদস্যের তরুণ প্রতিনিধি দল। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতির এক আমন্ত্রণে বঙ্গভবনে এই প্রতিনিধি দল তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সম্প্রতি ভারত সফর করে আসা বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টু ইন্ডিয়ার এই সাত সদস্যকে রাষ্ট্রপতি ব্যাক্তিগতভাবে তাঁর বাসভবনে আমন্ত্রণ জানান।
সাত সদস্যের প্রতিনিধি দলে ছিলেন সাংবাদিক আজহার মাহমুদ, সংবাদ উপস্থাপিকা তাজরিয়ান রবি স্বর্ণ, একটি কূটনৈতিক মিশনে কর্মরত সাথী সাহা, শিল্পী রিয়াদ হাসান, গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত সাবিলা লিসা, ব্রিটিশ কাউন্সিলের এক্সাম ইনভিজিলেটর নুসরাত সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত জাহান শিপা।
সাক্ষাতকালে তরুণ প্রতিনিধি দলটি সম্প্রতি ভারত ভ্রমণের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতের কথাও রাষ্ট্রপতিকে অবহিত করেন। একই সঙ্গে সফরকালীন সময়ে তাজমহল, কুতুব মিনারসহ বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণ এবং লেডি শ্রীরাম কলেজ, বিদ্যালংকার ইন্সস্টিটিউট অব টেকনোলোজিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং মাহেন্দ্র্র, ইনফোসিসসহ শিল্প ও আইটি প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের কথাও জানান।
রাষ্ট্রপতি তরুণ প্রতিনিধি দলের কাছ থেকে বর্তমানে দেশের তরুণদের নানাবিধ কর্মকাণ্ড সম্পর্কেও জানতে চান। তিনি তরুণদের উদ্দেশ্য করে বিভিন্ন দিক নির্দেশনা দেন। এ সময় তরুণ প্রতিনিধি দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে স্মারক উপহার তুলে দেন সাংবাদিক আজহার মাহমুদ।
Tag :
আপলোডকারীর তথ্য

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

রাষ্ট্রপতির সঙ্গে তরুণ প্রতিনিধি দলের সাক্ষাৎ করেন

আপডেট টাইম : ০৭:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮