ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জালে ধরা পড়ল ৫ মণ ওজনের ডলফিন

বাঙালী কণ্ঠ নিউজঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় তিস্তা নদীতে বিশাল আকারের একটি ডলফিন জেলেদের জালে ধরা পড়েছে। ডলফিনটি দেখতে ভোটমারী ইউনিয়ন পরিষদে ভিড় করেছে শত শত মানুষ।

গতকাল সোমবার (১৪ মে) বিকেলে তিস্তা নদীতে বিশাল আকারের ডলফিনটি ভাসতে দেখে ৫-৬ জন জেলে জাল পেতে ধরে ফেলেন। ধরা পড়া ডলফিনের ওজন ২০০ কেজি (৫ মণ)। এর দৈর্ঘ্য প্রায় সাড়ে ৮ ফুট।

স্থানীয়রা জানান, তিস্তা নদীর পাড়ে ভুট্টাখেতে যান কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের আব্দুল হামিদের ছেলে রাশেদুল ইসলাম। নদীতে পানি কম থাকায় ডলফিনটি ভাসছিল।

এ সময় রাশেদুল ইসলাম ৫-৬ জন জেলে নিয়ে জাল পেতে ডলফিনটি ধরে ফেলেন। পরে ডলফিনটি ভ্যানে করে বাজারে নিয়ে এলে উৎসুক জনতা ভিড় জমান।

শোইলমারী গ্রামের স্থানীয় জেলে রসিদুল ইসলাম বলেন, নদীতে বড় মাছ মনে করে কয়েকজন মিলে জাল পেতে সেটিকে ধরি। পরে দেখি, এটি বিশাল আকারের ডলফিন।

ভোটমারী ইউনিয়ন পরিষদ সদস্য মোবারক হোসেন বলেন, ডলফিনটি ইউনিয়ন পরিষদে রয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান না আসা পর্যন্ত এখানে থাকবে ডলফিনটি।

কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোরছালিন বলেন, ডলফিন এক ধরনের জলজপ্রাণি। এরা পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই ডলফিন ধরা বা মারা সরকারিভাবে নিষেধ রয়েছে। কয়েকজন জেলে ডলফিনটি ধরেছে। আমরা খোঁজ-খবর নিয়ে প্রাণিটি উদ্ধারের চেষ্টা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জালে ধরা পড়ল ৫ মণ ওজনের ডলফিন

আপডেট টাইম : ১০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮