ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ভৈরবে পানি ও পলিথিন কারখানাকে জরিমানা

বাঙালী কণ্ঠ নিউজঃ কিশোরগঞ্জের ভৈরবে হেভেন ড্রিংকিং ওয়াটার নামের মিনারেল ওয়াটার তৈরির একটি কারখানা এবং অপর একটি পলিথিন ব্যাগ তৈরির কারখানাকে আর্থিক জরিমানাসহ প্রয়োজনীয় কাগজ-পত্র সংগ্রহ করতে সময় বেঁধে দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

গতকাল সোমবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকির হোসেন ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, আজ সোমবার রাত ৭টার দিকে ভৈরব শহরের বঙ্গবন্ধু সরণির ভিআইপি প্লাজা সংলগ্ন হেভেন ড্রিংকিং ওয়াটার নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় আদালত দেখতে পান ওই কারখানায় প্রয়োজনীয় বিশেষজ্ঞ লোকবলসহ পানি বিশুদ্ধকরণের সরকারী সংশ্লিষ্ট দপ্তরের কোনো অনুমোদন নেই।

এ সময় কারখানা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কেমিষ্ট নিয়োগ, বিএসটিআইয়ের অনুমোদনসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র সংগ্রহের জন্য এক মাস সময় বেঁধে দেন আদালত। আর এইসব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে ভোক্তা অধিকার আইন লঙঘন করার অপরাধে কারখানাটিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে শহরের জগন্নাথপুরের কমলারমোড় এলাকায় নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে একটি পলিথিন কারখানার মালিককে পরিবেশ সংরক্ষণ আইনের অধীনে ৩০ হাজার টাকা জরিমানাসহ আগামী এক মাসের মধ্যে প্রয়োজনীয় অনুমোদনের নির্দেশনা প্রদান করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়টি স্বীকার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাকির হোসেন জানান, জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টিকে গুরুত্ব দিয়ে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ভৈরবে পানি ও পলিথিন কারখানাকে জরিমানা

আপডেট টাইম : ১১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮