ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিয়াস আলীসহ শতাধিক গুম-হত্যার ভয়াবহ বিবরণ বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন হাসিনা-মোদি

বাঙালী কণ্ঠ নিউজঃ ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী। আজ শুক্রবার বাংলাদেশ সময় ১২টা ৫৫ মিনিটে ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এর আগে বিশ্বভারতীর ৪৯তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদিও। এই অনুষ্ঠান শেষে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন তারা।

জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে এই ভবন নির্মাণ করা হয়েছে। এই ভবনে রয়েছে ৪৫০ আসনের প্রেক্ষাগৃহ, যা বিশ্বভারতীতে থাকা প্রেক্ষাগৃহগুলোর মধ্যে সবচেয়ে বড়।

আরো জানা গেছে, নবনির্মিত এই ভবনে বাংলাদেশের সাংস্কৃতিক ইতিহাসভিত্তিক সংগ্রহশালার পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্ক এবং বাংলাদেশের বিভিন্ন বিষয়ের গ্রন্থের সংগ্রহ নিয়ে একটি পাঠাগারও তৈরি করা হয়েছে।

এ ছাড়াও ভবনটির প্রবেশদ্বারের দুই প্রান্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল স্থাপন করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ইলিয়াস আলীসহ শতাধিক গুম-হত্যার ভয়াবহ বিবরণ

বাংলাদেশ ভবনের উদ্বোধন করেন হাসিনা-মোদি

আপডেট টাইম : ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮