ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলিয়াস আলীসহ শতাধিক গুম-হত্যার ভয়াবহ বিবরণ বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে: স্পিকার শিক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী

জাতীয় কবির ১১৯তম জন্মবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বাঙালী কণ্ঠ নিউজঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। আজ শুক্রবার সকাল থেকেই তার সমাধিতে জড়ো হতে শুরু করে শত শত মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত কবির সমাধিতে সকাল ৭টায় কবি পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সকাল ৭টায় কবিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তার পরিবারের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন- কবির পুত্রবধূ উমা কাজী, উমা কাজীর নাতি দুর্জয় কাজী, জয়া কাজী ও দুর্জয় কাজীর স্ত্রী রাখসিনদা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে কবির সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শ্রদ্ধা জানানো শেষে নানক বলেন, কাজী নজরুল ইসলামকে এদেশে এনেছিলেন বঙ্গবন্ধু, নাগরিকত্ব দিয়েছিলেন। কবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় জয়গান গেয়েছেন। এরপর পর্যায়ক্রমে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানায়।

এসময় মির্জা ফখরুল বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নজরুল প্রাসঙ্গিক। জাতীয় কবি আমাদের শিখিয়েছেন বিদ্রোহ, শিখিয়েছেন সাম্য।

বর্তমান সরকার আজ দেশকে কারাগার বানিয়েছে। এছাড়াও কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন স্তরের মানুষ।

Tag :
আপলোডকারীর তথ্য

ইলিয়াস আলীসহ শতাধিক গুম-হত্যার ভয়াবহ বিবরণ

জাতীয় কবির ১১৯তম জন্মবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

আপডেট টাইম : ০৯:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮