ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এক পাঙ্গাস ৩৩ হাজার টাকা

বাঙালী কণ্ঠ নিউজঃ পদ্মা নদী থেকে ২৫ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরেছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার জেলেরা। গতকাল রোববার (২৪ জুন) ভোরে স্থানীয় জেলে সাইদ শেখের জালে মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটে নেওয়া হলে সেখানকার মৎস্য ব্যবসায়ী চান্দু শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ২৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে প্রায় ৩৩ হাজার টাকায় মাছটি কিনে নেন ঢাকায় বসবাসরত ফরিদপুরের এক ব্যবসায়ী।

বড় আকৃতির পাঙ্গাসটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা। বেশ কয়েকজন জানালেন, এ রকম বড় পাঙ্গাসের সচরাচর দেখা মেলে না।

দৌলতদিয়ার আক্কাস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, ইদানীং পদ্মা নদীতে সহজে পাঙ্গাসের দেখা মিলছে না। জালে আটকা পড়া এমন বড় আকৃতির পাঙ্গাস খুবই সুস্বাদু হয়। কিন্তু বেশি দাম হওয়ায় সাধারণ মানুষ তা খেতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এক পাঙ্গাস ৩৩ হাজার টাকা

আপডেট টাইম : ১২:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮