ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আজও বেঁচে আছে নিউটনের মাথায় আপেল পড়া সেই গাছটি

বাঙালী কণ্ঠ নিউজঃ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। গ্রহ-নক্ষত্রের টানের মূল কারণ খুঁজে পেয়ে আবিষ্কার করেছিলেন মাধ্যাকর্ষণের সূত্র। কিন্তু এর নেপথ্যে ছিল একটি আপেল গাছ! খবর: এবেলার।

প্রায় সাড়ে ৩০০ বছর আগের কথা। একটি আপেল গাছের নিচে বসেছিলেন এই বিজ্ঞানী। তখন হঠাৎ একটি আপেল পড়ে তার মাথায়। চোখ খুলে যায় নিউটনের! মনের মধ্যে ঝলক দিয়ে ওঠে মাধ্যাকর্ষণের সারকথা। অবশ্য এই বিষয়টি নিয়ে বিতর্কও আছে বিজ্ঞানী মহলে।

তাদের দাবি, ওই এক মুহূর্তেই সূত্রটি নিউটন আবিষ্কার করেননি। এই ঘটনা নেহাতই জনশ্রুতি। কিন্তু উলটো দিকে একাধিক প্রমাণও রয়েছে এই গাছ থেকে আপেল পড়ার ঘটনার সপক্ষে।

সবচেয়ে বড় প্রমাণ গাছটি নিজেই! ১৬৬৬ সালের ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে সে বেঁচে রয়েছে আজও। ইংল্যান্ডের লিঙ্কনশায়রের উলসথর্প মানর গ্রামে ছিল স্যার আইজ্যাক নিউটনের বাড়ি। সেই বাড়ির সামনেই এখনও রয়েছে আপেল গাছটি।

গাছটির আপেলও গুণগতমানে অতি উৎকৃষ্ট। বিরল এই প্রজাতির নাম ‘ফ্লাওয়ার অব কেন্ট’। এই গাছ থেকেই ইংল্যান্ডের অন্যত্র নানা সময়ে চারা রোপণ করা হয়েছে নিউটনের স্মৃতিতে।

ভারতের পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সে আনা হয়েছিল এই গাছের চারা।

Tag :
আপলোডকারীর তথ্য

Bangal Kantha

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আজও বেঁচে আছে নিউটনের মাথায় আপেল পড়া সেই গাছটি

আপডেট টাইম : ১১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুন ২০১৮